গাজীপুরের টঙ্গীতে একটি ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে।
এ বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, বেলা ১১টা ৪০ মিনিটে কারখানার হিট চেম্বার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনায় কমপক্ষে ১০-১৫ জন আহত হয়েছেন। তাদেরকে টঙ্গী সরকারি হাসাপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
এ প্রসঙ্গে টঙ্গী সরকারি হাসাপাতালের চিকিৎসক মাসুদ রানা গণমাধ্যমকে বলেন, ফ্যান কারখানায় বিস্ফোরণের ঘটনায় অনেককে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে দুইজন মারা গেছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আটজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
Welcome To B News Just another WordPress site
