Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » ব্যাংক-বিমা » ঢাকা-দিল্লি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে

ঢাকা-দিল্লি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে

অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই হতে যাচ্ছে। ভারত-বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের আলোচনায় এ বিষয়ে সম্মতির কথা জানিয়েছে দুই দেশ।

বুধবার বেলা ১১টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বাণিজ্য তোফায়েল আহমেদ, সফররত ভারতীয় বাণিজ্য, শিল্প ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভুসহ দুই দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর পর এক যৌথ সংবাদ সম্মেলনে সুরেশ প্রভু বলেন, চুক্তি সইয়ের লক্ষ্যে যার যার অবস্থান থেকে কাজ করা হবে। এটি যেমন আধুনিক তেমন বাস্তবসম্মত।

বিএসটিআই সনদ নিয়ে ভারত আর আপত্তি তুলবে না বলেও বৈঠকে নিশ্চিত করেন সুরেশ প্রভু। ২৭টি পণ্যে বিএসটিআইয়ের সনদ গ্রহণ করতে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু ২১টি গ্রহণ করা হয়েছিল। নতুন করে আরও ছয়টি পণ্যের সনদ গ্রহণ করবে ভারত।

এ সময় বাণিজ্য ঘাটতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি এন্টি ডাম্পিং শুল্কসংক্রান্ত সমস্যা নিরসনের আশ্বাস দিয়ে শিগগিরই দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানানো হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েক বছরের মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। তখন দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়াতে নতুন দ্বিপক্ষীয় চুক্তির প্রয়োজন হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top