যশোরের শার্শায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
শার্শার পশ্চিম কোটার গ্রামের একটি মেহগনী বাগান থেকে আজ রোববার সকালে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি হুমায়ন কবীর।
শনিবার রাতে কথিত বন্দুকযুদ্ধে নিহত আজিজুল ইসলাম ( ৪৫) শার্শা উপজেলার সামটা গ্রামের মৃত জেহের আলী পশারীর ছেলে। তার দু’হাত কাটা ।
ওসি হুমায়ন কবীর জানান, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আজিজুলের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, আজিজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
Welcome To B News Just another WordPress site
