আজ শনিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে পর্দা উঠছে এশিয়া কাপের ১৪তম আসরের। আর উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তাই কোনো পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে টাইগাররা।
ধারণা করা হচ্ছে, ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে দেখা যেতে পারে লিটন দাসকে। এরপর টানা তিন অটোমেটিক চয়েস তিন নম্বরে যথারীতি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন। আর ছয় নম্বরে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকত অথবা আরিফুল হককে। সাত নম্বরে থাকতে পারেন মোহাম্মদ মিঠুন।
এ ছাড়াও পেস অ্যাটাকে মাশরাফি ও মুস্তাফিজের সঙ্গে রুবেল হোসেনের থাকার সম্ভাবনা বেশি। তাদের পাশাপাশি স্পেশ্যালিস্ট স্পিনার হিসেবে দেখা যেতে পারে মেহেদি হাসান মিরাজকে অথবা নাজমুল ইসলাম অপুকে। এক্ষেত্রে মিরাজকে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলানো হতে পারে।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)
১. তামিম ইকবাল
২. লিটন দাস
৩. সাকিব আল হাসান
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. মোসাদ্দেক হোসেন সৈকত/আরিফুল হক
৭. মোহাম্মদ মিথুন
৮. মেহেদী হাসান মিরাজ/ নাজমুল ইসলাম অপু
৯. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
১০. রুবেল হোসেন
১১. মুস্তাফিজুর রহমান
Welcome To B News Just another WordPress site
