Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » এশিয়া কাপ খেলা হচ্ছে না দিনেশ চান্দিমালের

এশিয়া কাপ খেলা হচ্ছে না দিনেশ চান্দিমালের

ইনজুরির কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিনেশ চান্দিমালের। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান। সেরে না ওঠায় দল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে লংকান ক্রিকেট বোর্ড।

এদিকে, চান্দিমালের পরিবর্তে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। তিনি পাঁচজন স্ট্যান্ডবাই ক্রিকেটারের একজন ছিলেন।

এশিয়া কাপে শ্রীলঙ্কা স্কোয়াড:
অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, উপুল থারাঙ্গা, নিরোশান দিকভেলা, দানুশকা গুনাথিলাকা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনাঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রজিথা, সুরাঙ্গা লাকমাল, দুশমন্থ চামিরা, লাসিথ মালিঙ্গা।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মোকাবেলা করবে শ্রীলঙ্কা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top