Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত লিয়াকত আলী মণ্ডল পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম গ্রামের বাসিন্দা। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবা, গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। রবিবার মধ্যরাতে উপজেলার বেলপুকুরে জামিরা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত লিয়াকত এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা ছিল।

তবে লিয়াকতের স্ত্রী নেহের বানু বলেন, রবিবার দুপুরের আগে থেকে লিয়াকত নিখোঁজ ছিলেন। পরে রাতে তারা খবর পান, লিয়াকত বন্দুকযুদ্ধে মারা গেছেন। তিনি স্থানীয় বানেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। র‌্যাব-৫-এর উপঅধিনায়ক মেজর আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বেলপুকুরের ক্ষুদ্র জামিরা এলাকায় র‌্যাবের একটি টহল দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের টহল দলের ওপর অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়।

এ সময় লিয়াকত মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ লিয়াকতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৮২৩ পিস ইয়াবা, দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে দাবি র‌্যাবের।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top