Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » মফঃস্বল » গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত

গাজীপুর সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে চালকসহ তিন মাইক্রোবাস আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হোতাপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর হাইওয়ে পুলিশের এসআাই আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মাইক্রোবাসটি ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রেবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top