স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আগামী ২৫ মার্চ রাত ৯টায় সারাদেশে এক মিনিটের জন্য ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ বন্ধ হবে না, ব্যক্তিপর্যায়ে সবাই তার বাতি নিভিয়ে দেবেন মাত্র এক মিনিটের জন্য। এটি হবে প্রতীকী।
আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তান হানাদার বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলার সেই বিয়োগান্তক ঘটনার স্মরণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সুশৃঙ্খল পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও এর আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এবারের জাতীয় দিবস শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক সমন্বয় সভার পর সাংবাদিকদের ব্রিফিং করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
Welcome To B News Just another WordPress site
