অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শনিবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেইসাথে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
আবহাওয়া অফিস সূত্র জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
Welcome To B News Just another WordPress site
