Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » তথ্য-প্রযুক্তি » রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে

সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে সীতাকুণ্ড অঞ্চলসহ ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে পূবার্ভাসে আরও বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ রোববার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪১ মিনিটে।

পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top