২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির ফাঁসির বহাল রেখেছেন হাইকোর্ট। এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। দুই আসামি হলেন- মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেনডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল জানান, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে পাটক্ষেতে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। তার বাবা তোরাব আলী এ ঘটনায় মামলা দায়ের করেন। সেই মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান ও আফিল উদ্দিন। দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে আসে। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট।
Welcome To B News Just another WordPress site
