Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » প্রণব মুখার্জি-শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

প্রণব মুখার্জি-শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রণব মুখার্জি গণভবনে যান। এ সময় গণভবন কম্পাউন্ড গেটে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা বৈঠকে বসেন। এর আগে ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি। সেখান থেকেই যান গণভবনে। আজ বিকেল সাড়ে ৩টায় বাংলা একাডেমিতে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

পাঁচদিনের সফরে রোববার বিকেলে ঢাকায় পৌঁছান প্রণব। তার সঙ্গে এসেছেন কন্যা শর্মিষ্ঠা মুখার্জিও। বাংলাদেশে নেমেই সাবেক এ বাঙালি রাষ্ট্রপতি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, আমি কয়েকদিন বাংলাদেশে আছি, অনেকের সঙ্গে দেখা হবে, কথা হবে।

আগামীকাল মঙ্গলবার বাঙালি বাবু যাবেন চট্টগ্রামে। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শন করে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে। ওই বিশ্ববিদ্যালয় আয়োজিত স্মারক বক্তৃতায়ও অংশ নেবেন প্রণব মুখার্জি। বুধবার ঢাকায় ফিরে এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার তার ভারতে ফেরার কথা রয়েছে।

 

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top