Tuesday , 16 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু’ নিহত

সুন্দরবনে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ৩ বনদস্যু’ নিহত

বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

পুলিশের এই এলিট বাহিনীর দাবি, “উপজেলার সুখপাড়া চরে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। নিহত তিনজন বনদস্যু সুমন বাহিনীর সদস্য।”

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাব-৮-এর পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

নিহতরা হলেন জাকারিয়া সরদার (৩০), জুলফিকার শেখ (৩৫) ও খোকন মিনা (৪৩)।

র‍্যাব-৮-এর কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) বিল্লাল হোসেন বলেন, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৮-এর কর্মকর্তা মেজর সোহেল রানা প্রিন্স দাবি করেন, ‘সুন্দরবনে জেলে অপহরণের খবর পেয়ে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় বনের ভেতরে লুকিয়ে থাকা দস্যুরা র‌্যাবের ওপর গুলি চালায়। একপর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। প্রায় এক ঘণ্টা গোলাগুলির পর দস্যুরা বনের গহিনে পালিয়ে যায়।’

‘পরে ওই এলাকায় তাল্লাশি চালিয়ে তিন দস্যুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে র‌্যাব। এ সময়ে বনের ভেতর ছড়িয়ে থাকা বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।’

স্থানীয় বনজীবী ও জেলেদের দিয়ে ওই গুলিবিদ্ধ লাশগুলো শনাক্তের কাজ চলছে বলে র‌্যাব জানায়।

উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর জন্য শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top