জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে খালেদা জিয়ার যুক্তিতর্ক শুরু হয়েছে। এর আগে আজ বুধবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। এর পরই বিচারক বিশেষ জজ ড. আখতারুজ্জামান মামলার কার্যক্রম শুরু করেন।
আজ অষ্টম দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবারও এ শুনানির দিন রয়েছে।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
Welcome To B News Just another WordPress site
