জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনে আদালতে হাজির হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজির হন।
এর আগে এই মামলায় খালেদা জিয়ার দুজন আইনজীবী তাঁদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। পঞ্চম দিনের যুক্তিতর্ক উপস্থাপনে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজের টাকা তছরুপ হওয়ার কোনো তথ্য-প্রমাণ নেই। এই মামলায় রাজনৈতিক গন্ধ আছে ।
Welcome To B News Just another WordPress site
