গাইবান্ধার সাদুল্যাপুরে চার বখাটের বিরুদ্ধে এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নলডাঙ্গায় এ ঘটনা হয়।
পুলিশ জানায়, গতকাল বিকেলে মায়ের সঙ্গে কাপড় কিনতে স্থানীয় নলডাঙ্গা বাজারে যায় ওই ছাত্রী। সন্ধ্যার দিকে মেয়েকে বাড়িতে পাঠিয়ে মা অন্য একটি কাজে বের হন। বাড়ি ফেরার পথে খাদ্য গুদামের কাছে পৌঁছালে একই এলাকার সোহাগ, বাবু, মাহফুজ ও রুবেল মেয়েটির মুখে ওড়না পেঁচিয়ে পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে সোহাগ, বাবু ও মাহফুজকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। গতরাতেই মেয়েটির চাচা বাদী হয়ে ৫ জনকে আসামি করে সাদুল্যাপুর থানায় একটি মামলা করেন। এ মামলায় আটক তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে, চিকিৎসার জন্য মেয়েটিকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।
Welcome To B News Just another WordPress site
