শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল শনিবার সন্ধ্যায় নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।
ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম নাছির দেওয়ান (৩৫)। তিনি নড়িয়া উপজেলার লক্ষিপুর গ্রামের রঞ্জু দেওয়ানের ছেলে।
নাছিরের পরিবার সূত্রে জানা যায়, নড়িয়া উপজেলা সদরে আয়োজিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা শেষে অটোবাইকে করে বাড়ি ফিরছিলেন নাছির। ভোজেশ্বর বাসস্ট্যান্ডে পৌঁছে অটোবাইক থেকে নামার সাথে সাথে রুবেল সরদার, মিলন ব্যাপারি, নয়ন হাওলাদারসহ বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করেছে।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Welcome To B News Just another WordPress site
