Tuesday , 16 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

মুন্সীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার, বিকাল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুন্সীগঞ্জ জেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু ইউসুফ ফকির, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন, ওসি (তদন্ত) মঞ্জুর মোর্শেদ, ওসি (প্রশাসন) সাইফুল ইসলাম সবুজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আবু সাঈদ সোহান, অ্যাড. লাবলু মোল্লা, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ অ্যাড. সেতু ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈনউদ্দিন সুমন, প্রচার সম্পাদক সাইফুর রহমান টিটু, তথ্য কল্যাণ সম্পাদক তানজিল হাসান এবং কার্যকরী সদস্য আব্দুস সালাম ও মাসুদ রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আজকালের খবরের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন আনু, ভোরের পাতার জেলা প্রতিনিধি শেখ শিমুল, সকালের খবরের জেলা প্রতিনিধি আরাফাত রহমান বাবু, সংবাদ প্রতিদিনের ও সভ্যতার আলোর বিশেষ প্রতিবেদক নাদিম মাহমুদ, এসএটিভির জেলা প্রতিনিধি হাসান জুয়েল, বিডিলাইফ ২৪. কমের জেলা প্রতিনিধি সুমিত সুমন, বাংলানিউজ ২৪. কমের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, মহসিন পাঠান, রাজিব বাবু, ও আমির হোসেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top