Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » কদমতলীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ একজন নিহত

কদমতলীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ একজন নিহত

কদমতলীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুক যুদ্ধে’ একজন নিহত

এ,কে,এম শফিকুল ইসলামঃ  রাজধানীর কদমতলী এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩৫)। র‍্যাব ১০-এর অতিরিক্ত পুলিশ সুপার মো.মহিউদ্দিন ফারুকীর ভাষ্য, শুক্রবার রাতে কদমতলী ওয়াসা এলাকায় ‘মাদকস্পটে’ র‍্যাব অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। স্থানীয় লোকজন লাশ দেখে তাঁর পরিচয় শনাক্ত করে। নিহত ইমরান ওই এলাকার মাদক ব্যবসায়ী ও ডাকাত বিল্লালের ভাই। র‍্যাবের এই কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, লক্ষাধিক টাকা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ১২টার দিকে ইমরানের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top