Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » জঙ্গির আস্তানার খোঁজে গাইবান্ধায় অভিযান, গ্রেপ্তার ৬

জঙ্গির আস্তানার খোঁজে গাইবান্ধায় অভিযান, গ্রেপ্তার ৬

জঙ্গির আস্তানার খোঁজে গাইবান্ধায় অভিযান, গ্রেপ্তার ৬

জঙ্গি ও জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গতকাল শনিবার দিবাগত রাত ৩টা থেকে আজ রোববার সকাল পর্যন্ত চালানো অভিযানে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের পরিচয় জানা যায়নি। তারা সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গতকাল শনিবার দিবাগত রাত থেকে সুন্দরগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নের বেশ কয়েকটি চরে ব্লকরেইড (নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে অভিযান) দেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। তাঁর সঙ্গে রয়েছেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মইনুল হকসহ জেলা পুলিশ, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সুন্দরগঞ্জ থানা পুলিশের সদস্যরা। এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, জঙ্গি ও জঙ্গি আস্তানার খোঁজে উপজেলার খোর্দ্দ বেলকার চরসহ দুই ইউনিয়নের বেশ কয়েকটি দুর্গম চরাঞ্চল চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা জঙ্গি বা জঙ্গি সংগঠনের সদস্য নয়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top