Sunday , 5 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » তল্লাশি ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ মনে করছে বিএনপি

তল্লাশি ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ মনে করছে বিএনপি

তল্লাশি ‘গভীর ষড়যন্ত্রের অংশ’  মনে করছে বিএনপি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ বলে মনে করছে বিএনপি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি শেষে কার্যালয় ছাড়ার পর আজ শনিবার সকাল ১০টার দিকে ৮৬ নম্বর সড়কে দাঁড়িয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক প্রতিক্রিয়ায় বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে মানসিকভাবে বিপর্যস্ত করতে এবং তাঁর মর্যাদাহানি করার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। এটা উদ্দেশ্যমূলক এবং গভীর ষড়যন্ত্রের অংশ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিক থেকে অতিরিক্ত পুলিশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সকাল সাড়ে ৮টার দিকে তাঁরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় তল্লাশি করে সকাল পৌনে ১০টার দিকে কার্যালয় ছেড়ে চলে যায় গুলশান থানার পুলিশ। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার ও শায়রুল কবীর খান  বিষয়টি জানিয়েছেন। তল্লাশির খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে গুলশানের কার্যালয়ে যান রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তবে এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, আদালতের নির্দেশ রয়েছে ওই কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না সেটি খতিয়ে দেখার। আদালতের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে। এর আগে সকাল সোয়া ৮টার দিকে শায়রুল কবীর খান  বলেছিলেন, ‘সাধারণত কার্যালয়ের সামনে পুলিশ থাকে না। এলাকার নিরাপত্তার জন্য রাস্তায় কিছু পুলিশ থাকে। আজ সকাল থেকে গুলশান থানার অতিরিক্ত পুলিশ কার্যালয়ের বাইরে অবস্থান নিয়েছে। তবে তারা কেন এসেছে তা জানতে পারছি না। পরে সকাল সাড়ে ৮টার দিকে শামসুদ্দীন দিদার জানান, এতক্ষণ পুলিশ কার্যালয়ের বাইরে অবস্থান করলেও এখন তারা ভিতরে প্রবেশ করেছে এবং তল্লাশি চালাচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top