Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » হরিশপুর জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে পুলিশ

হরিশপুর জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে পুলিশ

হরিশপুর  জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে  পুলিশ

নাটোর শহরের হরিশপুর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রাখে পুলিশ। তবে এর মধ্যে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া ও নাটোর পুলিশ যৌথভাবে শহরের হরিশপুর এলাকায় পুলিশ লাইন্সের পশ্চিম পাশে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আমজাদ হোসেনের নাসিম গার্ডেন নামে তিনতলা একটি বাড়ি এবং পুলিশ লাইন্সের পূর্ব পাশের বাটারফ্লাই কোম্পানির নাটোর শাখার ব্যবস্থাপক আবদুল হাই মোল্লার বাড়ি ঘিরে রাখা হয়। বগুড়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, সকাল থেকেই নাটোর পুলিশের সহায়তায় নাসিম গার্ডেন ঘিরে রাখা হয়। নাসিম গার্ডেনের নিতচলায় আরিফ হোসেন হৃদয় নামের এক ওষুধ বিপণনকর্মী ভাড়া থাকেন। বাড়িটিতে চারজন জঙ্গি থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। পরে দেড়টার দিকে সেখানে অভিযান শুরু হয়। কিন্তু সেখানে প্রবেশ করে জঙ্গি-সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। অভিযান সমাপ্ত করা হয়েছে। মিজানুর রহমান আরো জানান, তবে পুলিশ লাইন্সের পূর্ব পাশের বাড়িটি এখনো ঘিরে রাখা হয়েছে। সেখানে কখন অভিযান চালানো হবে, তা এখনই বলা যাচ্ছে না।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top