Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » জ্বালানি তেলে পানি মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

জ্বালানি তেলে পানি মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা

জ্বালানি তেলে পানি মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা।

জ্বালানি তেলে পানি মেশানোর দায়ে ঢাকার আশুলিয়ার জামগড়ার মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয় অভিযান চালিয়ে এ জরিমানা করে। আশুলিয়া থানা পুলিশের সমন্বয়ে ও অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নয়ন নামের একজন ভোক্তা গত ৩ জানুয়ারি মেসার্স ঈশা ফিলিং স্টেশনের বিরুদ্ধে জ্বালানি তেলে পানি মেশানোর অভিযোগ করেন। পরে নমুনা হিসেবে কিছু তেল ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। ল্যাব পরীক্ষায় তেলে পানি থাকার প্রমাণ পাওয়ায় এ প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মজিদ  জানান, মেসার্স ঈশা ফিলিং স্টেশনকে জ্বালানি তেলে পানি মেশানোর অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা আইনের ৪১ ধারায় এ জরিমানা করা হয়। আবদুল মজিদ বলেন, ‘জরিমানার পাশাপাশি আমরা প্রতিষ্ঠানটির কাছে লিখিত নেই যাতে করে আর কখনো এভাবে তেলে ভেজাল না মেশায়।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top