Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » রাজধানীেতে ধর্ষণের পর কিশোরীকে ২৬ টুকরা, আসামি বাচ্চুর ফাঁসি

রাজধানীেতে ধর্ষণের পর কিশোরীকে ২৬ টুকরা, আসামি বাচ্চুর ফাঁসি

রাজধানীেতে ধর্ষণের পর কিশোরীকে ২৬ টুকরা, আসামি বাচ্চুর ফাঁসি।

রাজধানীর হাতিরপুল নাহার প্লাজার ১৩ তলায় সোনালী ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে এক কিশোরীকে ধর্ষণের পর গলাটিপে হত্যা এবং লাশ ২৬ টুকরা করার মামলায় আসামি সাইদুজ্জামান বাচ্চুকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩- এর বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন।  তবে আসামি পলাতক রয়েছেন। রায়ে বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১ থেকে ২ জুন ঢাকা জেলার শাহবাগ থানাধীন হাতিরপুল নাহার প্লাজার ১৩ তলার ১৩০৮ নম্বর কক্ষে সোনালী ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেল এজেন্সিতে আসামি সাইদুজ্জামান বাচ্চু কিশোরী রোকসানা আকতার রুবীকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করেন।  হত্যার পর ধারালো দা দিয়ে কিশোরীর গলা কেটে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করেন। পর্যায়ক্রমে শরীর হতে হাত-পা, বুক, শরীরের অন্যান্য অংশের হাড় নাহার প্লাজাসংলগ্ন নিজাম উদ্দিন বিল্ডিংয়ের ছাদের ওপর ফেলে দেন। শরীরের নরম মাংস, চর্বি, নাড়ি-ভুঁড়ি, কলিজা, ফুসফুসসহ কিশোরীর কাপড় টুকরা টুকরা করে বাথরুমের কমোডের মধ্যে ফেলে ফ্ল্যাশ করে দেন। ওই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুস ছামাদ বাদী হয়ে মামলাটি করেন।  তদন্ত শেষে ২০১২ সালের ১ সেপ্টেম্বর ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস  সাইদুজ্জামান বাচ্চুকে আসামি করে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top