Monday , 18 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » জোর করে খাওয়াতে গিয়ে ছেলেকে হত্যা

জোর করে খাওয়াতে গিয়ে ছেলেকে হত্যা

তিন বছরের ছেলেকে হত্যার অভিযোগে যুক্তরাজ্যের ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার অপরাধ, নিজের ছেলেকে জোর করে খাওয়াতে গিয়ে তাকে হত্যা করেছেন তিনি।নর্থ ওয়েস্ট লন্ডনের বাসিন্দা এই মানুষটির বিরুদ্ধে শিশু নির্যাতন ও হত্যার মামলা আদালতে তোলা হয়েছে।সরকারি কৌঁসুলিরা আদালতে জানান, এই বাবার অভ্যাস ছিল, তিন বছরের শিশুপুত্রকে নিজের কোলের উপর শুইয়ে খাওয়ানো। মূলত দুধ,পাউরুটি, উইটবিক্স এবং ওট মিশিয়ে জাউয়ের মত তৈরি করে খাওয়ানো হতো শিশুটিকে। শিশুটি অনেক সময়েই খেতে চাইত না সেই খাবার। সেক্ষেত্রে জোর করেই তার মুখে খাবার গুঁজে দিতেন বাবা। অনেক সময়েই বাচ্চাটির নাকেও খাবার ঢুতে যেত এবং সারা মুখে লেগে যেত খাবার। বাচ্চাটি কান্নাকাটি করলেও তেমনভাবে ভ্রূক্ষেপ করতেন না বাবা। সেইভাবেই জোর করে খাওয়াতে গিয়ে দিন কয়েক আগে ঘটে যায় দুর্ঘটনা।সরকারি কৌঁসুলিদের বক্তব্য, ওই ব্যক্তি নিজের সন্তানের প্রতি অমানবিকতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন।আপাতত মামলাটি বিচারাধীন রয়েছে। যে ধারায় মামলা দায়ের করা হয়েছে তাতে ওই ব্যক্তির অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে জেলে যেতে হবে তাকে

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top