Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে আটক

ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে আটক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের Desperately Seeking Uncensored (DSU) নামে একটি গ্রুপের তিন অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।  ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার বিকালে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম প্রতিরোধের সহকারী কমিশনার (এসি) নাজমুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ সাইভার ক্রাইম প্রতিরোধ টিমের এক কর্মকর্তা জানান, ‘পেজটিতে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অশ্লীল পোস্ট দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপি’র সদর দফতরে জাস্টিস ফর ওম্যান, বাংলাদেশ (JFWBD) নামে একটি সংস্থা লিখিত অভিযোগ করে। পুলিশ তদন্ত করে এই অভিযোগের সত্যতা পায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।’ তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top