মসুর ডাল গুঁড়ার সঙ্গে হলুদ, গোলাপজল ও পরিমাণ মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মুখে ও গলায় লাগিয়ে রাখুন এটি। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।
অবাঞ্ছিত লোম দূর করতে
মসুর ডাল গুঁড়া করে আমন্ড অয়েলের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। চক্রাকারে ম্যাসাজ করুন ত্বকে। কমে যাবে অবাঞ্ছিত লোম।
স্ক্রাব হিসেবে
মসুর ডাল আধা গুঁড়া করুন। পানি অথবা দুধের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে ঘষে ঘষে লাগান ত্বকে। মরা চামড়া দূর হয়ে উজ্জ্বল হবে ত্বক।
ত্বক পরিষ্কার করতে
মসুর ডাল গুঁড়া করে হলুদ, বেসন ও দইয়ের সঙ্গে মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। সপ্তাহে এদকিন ত্বক পরিষ্কার করতে ব্যবহার করুন ফেসপ্যাকটি।
রোদে পোড়া দাগ দূর করতে
ডালের গুঁড়া, গোলাপজল ও লেবুর রস মিশিয়ে তৈরি করুন মিশ্রণ। রোদে পোড়া ত্বকে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করতে দূর হবে ত্বকের রোদে পোড়া কালচে দাগ।
উপটান হিসেবে
বেসন, হলুদ ও ডাল মিশিয়ে তৈরি করুন উপটান। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে।
ত্বকের দাগ দূর করতে
ত্বকের কালচে দাগ দূর করতে ডালের গুঁড়া ও মধু মিশিয়ে তৈরি করে ফেলুন ফেসপ্যাক। এটি নিয়মিত ব্যবহার করলে দূর হবে ত্বকের দাগ।
Welcome To B News Just another WordPress site
