Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » পাকিস্তানি প্রতিহত করার শপথ নিতে হবে: আমু

পাকিস্তানি প্রতিহত করার শপথ নিতে হবে: আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে পাকিস্তানি দোসরদের প্রতিহত করে সোনার বাংলা গড়ার শপথ নিতে হবে।শিল্পমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনাকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করা হয়েছে। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে পাকিস্তানি দোসরদের প্রতিহত করার শপথ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার অঙ্গিকার করতে হবে।এ সময়ে শিল্পমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলা করে অর্থনৈতিকভাবে অগ্রগতি ও সমৃদ্ধশালী দেশে পরিণত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দর চালু হয়েছে এবং পদ্মাসেতু নির্মিত হলে মংলা বন্দর আরও গতিশীল হবে। ফলে আগামীতে দক্ষিণাঞ্চল শুধু বাংলাদেশেই নয় দক্ষিণ পূর্ব এশিয়ার একাটি অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খানের সভাপতিত্বে সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top