Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অপরাধ » নারায়ণগঞ্জে আ.লীগ নেতার ভাইকে গলাকেটে হত্যা

নারায়ণগঞ্জে আ.লীগ নেতার ভাইকে গলাকেটে হত্যা

সোমবার মধ্যরাতে বন্দর থানা থেকে মাত্র কয়েকশ’ গজ দুরে সোনাকান্দা এলাকার নিজ বাড়িতে নারায়ণগঞ্জের বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনের বড় ভাই হাজী কুতুবউদ্দিন আহমেদকে (৭০)  গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারিক সূত্রে জানা গেছে পঞ্চায়েত কমিটি নিয়ে বিরোধের কারণে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয় । হত্যায় জড়িত শামীম (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্রসহ এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের ভাই আবেদ হোসেন জানান, সোনাকান্দা জামে মসজিদ পঞ্চায়েত কমিটি নিয়ে দেড় মাস ধরে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে কুতুবউদ্দিনকে গলাকেটে হত্যা করা হয়। বন্দর থানা ওসি আবুল কালাম জানান,  সোমবার রাতে দুর্বৃত্তরা কুতুবউদ্দিনের বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। হাসপাতালে নেয়ার  পথে মারা যান তিনি । এ ঘটনায় শামীম নামে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top