রোববার সকাল সকাল ৮টার দিকে নাটোরের বড়াইগ্রামে সুনীল গোমেজ নামে এক খ্রিষ্টান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বুত্তরা। নিহত মুদি দোকানির নাম সুনীল গোমেজ (৬০)। বনপাড়ার মিশন পল্লিতেই তাঁর বাড়ি। বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, সুনীল গোমেজের মুদির দোকান রয়েছে। সকালে বাড়ির সঙ্গে লাগোয়া ওই দোকানে তিনি বসেছিলেন। কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। দোকানের টেবিলের ওপর উপুড় হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Welcome To B News Just another WordPress site
