আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতের বিচারক আবু আহমেদ জমাদার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে শুনানি ২৩ জুন পর্যন্ত মুলতবি করেছেন । খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন খালেদা জিয়া। এ আবেদন মঞ্জুর করে তাঁর অনুপস্থিতিতে এ মামলার সাক্ষ্য গ্রহণ চলবে বলে নির্দেশ দেন আদালত। আদালত প্রাঙ্গণে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা খায়রুল কবির খোকন প্রমুখ।
Welcome To B News Just another WordPress site
