Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ » কোরআন শরিফ নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক

কোরআন শরিফ নিয়ে কটূক্তির অভিযোগে স্কুলশিক্ষক আটক

পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করার অভিযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলায় তপন চন্দ্র বাড়ৈ নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষক জাজিরা উপজেলার জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক।আজ বুধবার সকালে পুলিশশিক্ষককে আটক করে জাজিরা থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে সাময়িক বরখাস্ত করেছে।জাজিরা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক তপন চন্দ্র বাড়ৈ গতকাল মঙ্গলবার রসায়ন বিষয়ের ক্লাস নেওয়ার সময় কোরআন শরিফ নিয়ে কটূক্তি করেন। আজ বুধবার সকালে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা ও এলাকার কিছু মানুষ বিদ্যালয় মাঠে বিক্ষোভ করেন। তারা ওই শিক্ষককে গ্রেপ্তারের দাবি জানান। খবর পেয়ে জাজিরা থানার পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার জন্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করেছেন।জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বালা বলেন, ‘শ্রেণিকক্ষে বসে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক তপন চন্দ্র বাড়ৈর কী কথা হয়েছে তা আমার জানা ছিল না। এ বিষয়ে শিক্ষার্থীরাও কোনো অভিযোগ করেনি। আজ সকালে বিদ্যালয়ে এসে দেখি শিক্ষার্থী ও এলাকার কিছু মানুষ বিক্ষোভ করছে। পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্দেশে তপন চন্দ্র বাড়ৈকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পবিত্র কোরআন নিয়ে কটূক্তি করেছেন এমন অভিযোগে জয়নগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র বাড়ৈকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এখনো থানায় মামলা হয়নি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top