Friday , 15 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪

তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৩৪

তুরস্কের রাজধানী আঙ্কারায় গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২৫ জন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় কিজিলায় শহরের একটি বাস স্ট্যান্ডে এ বিস্ফোরণ হয়। এ সময় বেশ কয়েকটি বাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান ৩০ জন।

হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরো চারজনের। আহতদের মধ্যে ১৯ জনের অবস্থা আশংকাজনক। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ নেয়নি। তবে, তুরস্কের এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তার দাবি, বিরোধী দল ‘কুর্দিস ওয়ার্কার্স পার্টি-পিকেকে এ হামলা চালিয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top