Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ২৮ জানুয়ারি মুসাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

২৮ জানুয়ারি মুসাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বিতর্কিত ব্যবসায়ী ধনকুবের মুসা বিন শমসেরকে আগামী ২৮ জানুয়ারি জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার তাকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারিত ছিল।তবে ‘মৃত্যু আতংক’ (স্বাস্থ্যজনিত ডেথ ফোবিয়া), উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রভৃতি অসুস্থতার কথা বলে তিনি দুদকের কাছে সময় চান। তার আ‌বেদন বি‌বেচনা ক‌রে মুসা বিন শমসেরকে ১০ কর্ম‌দিবস সময় দেয়া হয়েছে। আগামী ২৮ জানুয়ারি তাকে হাজির হতে বলা হয়।
ক‌মিশ‌নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবু‌দ্দিন চুপ্পু বুধবার সাংবাদিকদের এসব তথ্য জানান।
আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী মুসা বিন শমসের। বাংলাদেশের বিতর্কিত এক ধনকুবের। তার লাইফ স্টাইল, আয়-ব্যয় আর জাঁক-জমকপূর্ণ জীবনযাত্রায় সবাই বিস্মিত। তিনি কত টাকার মালিক? কী তার অর্থের উৎস? এসব কৌতূহল থেকেই তার সম্পদ অনুসন্ধানে নামে দুদক।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top