Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ইসিকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে : রিজভী

ইসিকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে : রিজভী

নির্বাচন কমিশন নিরপেক্ষ তা কাজে প্রমাণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করে না, এটা কমিশনকে প্রমাণ করতে হবে। আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।

দেশের বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের ওপর হামলা-নির্যাতন চালানো ও ভয়ভীতি দেখানো হচ্ছে উল্লেখ করে রিজভী আহমেদ দাবি করেন, জোর করে পৌরসভা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য সব ধরনের অপপ্রয়াস চালাচ্ছে সরকার।

তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা প্রাইভেট মার্সেনারির (ভাড়াটে বাহিনী) মতো কাজ করছে। সন্ত্রাসীরা জনমনে ভীতি সৃষ্টি করতে যে তাণ্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে সরকার উল্টো বিরোধী দলের নেতাকর্মীদের ধাওয়া করছে।

তিনি বলেন, সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন যে কাজ করে না- এটি নির্বাচন কমিশনকেই প্রমাণ করতে হবে। সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, অ্যাডভোকেট আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top