ঘন কুয়াশায় বিপর্যস্ত ফেরি সার্ভিস। ফগলাইটের আলো ঘনকুয়াশার জালে ফ্লপ করার কারণে শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে বন্ধ দেশের বৃহত্তর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস। ফলে মাঝ পদ্মায় ৭টি এবং এপার ওপার দুই ঘাটে ৯টি ফেরি যানবাহন বোঝাই অবস্থায় আটকে আছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রাদুর্ভাব শুরু হলে রাত সাড়ে ১০টার পর অল্প দূরের কোনো বস্তুটিও দেখা সম্ভব হচ্ছিল না। যে কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দুই ঘাটে পারাপারের অপেক্ষায় যাত্রীবাহী শত শত কোচ ও পণ্যবোঝাই ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি বন্ধের কথাটি নিশ্চিত করেছেন। এদিকে কুয়াশার জালে দিকশূন্য হয়ে মাঝ পদ্মায় সাতটি ফেরি যানবাহন নিয়ে অবরুদ্ধ হয়ে পড়ে।
Welcome To B News Just another WordPress site
