Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » নাশকতার মামলায় ফখরুলদের অভিযোগের শুনানি ২৩ ডিসেম্বর

নাশকতার মামলায় ফখরুলদের অভিযোগের শুনানি ২৩ ডিসেম্বর

শাহজাহানপুর থানার নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান সোমবার নতুন এ দিন ধার্য করেন।

এ দিন মামলার অভিযোগ গঠন শুনানির নির্ধারিত দিন ছিল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে কারাগার থেকে আদালতে হাজির না করায় তার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার এসআই আশরাফ আলী বাদী হয়ে মামলাটি করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top