Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » অনুপ চেটিয়ার হস্তান্তর নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনুপ চেটিয়ার হস্তান্তর নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর বিষয়ে অবশেষে নিশ্চিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। এ্রর আগে মন্ত্রী সকালে বলেছেন, এ বিষয়ে তার কাছে ‘কোনো তথ্য নেই’।বুধবার সকালে পিটিআই- এর খবরে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষের কাছে দেশটির উলফা নেতা অনুপ চেটিয়াকে হস্তান্তর করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) উপদেষ্টা অজিত দোভালের সক্রিয় প্রচেষ্টায় চেটিয়াকে ভারতে ফেরত নেয়া হয়।এ খবরের সত্যতা বিষয়ে সাংবাদিকরা সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাইলে তিনি জানান, অনুপ চেটিয়াকে হস্তান্তরের বিষয়ে তার কাছে ‘কোন তথ্য নেই’।তবে তিনি বলেন, হতে পারে; আমার জানা নেই। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। অবশেষে বেলা সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর করা হয়েছে বলে জানান।মন্ত্রী বলেন, অনুপ চেটিয়াকে কাশিমপুর কারাগার থেকে ছেড়ে দেয়া হয়। অনুপ চেটিয়ার সঙ্গে বাবুর সরমা ও শক্তি প্রসাদ নামে আরো দুজনকে সকালে ভারতে পাঠানো হয়েছে।দুই দেশের সীমান্ত রক্ষীরা নিশ্চয়ই বিষয়টি জানতো। তিনি আরো বলেন, এটা কোন বন্দী বিনিময় নয়।এসময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের বাংলাদেশে বিদেশীদের ভ্রমণ বিষয়ে নতুন করে সতর্কতা জারি প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশীদের নতুন সতর্কতা জারি সংশ্লিষ্ট দেশগুলোর রুটিন ওয়ার্ক, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।অপরদিকে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশী মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে তিনটি মামলা হয়। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত।২০১২ সাল থেকে অনুপ চেটিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের স্বাধীনতার লক্ষ্যে ১৯৭৯ সালে গঠিত হয় উলফা। এরপর দুই দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র তৎপরতা চালায় সংগঠনটি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top