Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ (page 22)

Category Archives: সারাদেশ

মেট্রোর ভাড়া বাড়বে কিনা, নির্ধারণে হচ্ছে কমিটি

মেট্রো রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। তবে গত ১ জুলাই থেকে মেট্রোর ওপর ভ্যাট আরোপ হয়েছে। চলতি মাস থেকেই ভ্যাটের টাকা পরিশোধ করা শুরু করতে হবে। কিন্তু ভ্যাটের টাকা যাত্রীর ভাড়ার সঙ্গে সমন্বয় করা হবে কিনা সেই সিদ্ধান্ত হয়নি। এটি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হচ্ছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে এনবিআরের নতুন সিদ্ধান্ত না হলে যাত্রীর ভাড়ায় ... Read More »

বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার বিপদে আছে

দ্রব্যমূল্য নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। তারা বলেছেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে গরীব মানুষের কাছে নিত্যপণ্যকে সহজলভ্য করা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু সিন্ডিকেট ভাঙা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মত ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই। আর বাজার নিয়ন্ত্রণ করতে না পারায় সরকার বিপদের মধ্যে আছে। মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ... Read More »

নিউজ ফেয়ার গ্রুপের পক্ষ থেকে সম্মাননা পদক প্রদান করছেন সম্পাদক টি.এ.কে আজাদ

নিউজ ফেয়ার গ্রুপ এর সম্পাদক এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর চেয়ারম্যান জনাব টি.এ.কে আজাদ এর হাত থেকে সাংবাদিকতায় ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক গ্রহন করছেন জনাব মোঃ ইউসুফ হাওলাদার (ইউসুফ)। Read More »

শাসন ব্যয় বাড়ল পদ্মা সেতুর নদী

পদ্মা বহুমুখী সেতুর নদী শাসন ব্যয় আরো এক দফা বাড়ল। এবার ২৪৯ কোটি ৪২ লাখ ৫২ হাজার ৩৪৯ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এতে পদ্মা সেতুর নদী শাসনের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৪ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৩৪৯ টাকা। বৃহস্পতিবার (২৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ... Read More »

জালসহ জীবিত রাসেলস্ ভাইপার নিয়ে উপজেলা পরিষদে জেলে

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়েছে রাসেলস্ ভাইপার সাপ। বুধবার (২৬ জুন) সকাল ১১ টার দিকে আটকা পড়া বড় আকৃতির জীবিত সাপটি  নিয়ে দোহারে উপজেলা পরিষদে আসেন জেলে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন সাপটি না মারার জন্য জেলেকে ধন্যবাদ জানান। তিনি খবর দেন স্নেক রেসকিউ টিমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ায় ... Read More »

ভয়াবহ আগুন চট্টগ্রামে গার্মেন্টসে, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

চট্টগ্রামের আকবর শাহ থানার সিটি গেট সংলগ্ন গার্টেক্স গার্মেন্টস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। বুধবার (১২ জুন) বেলা ১১টায় গার্মেন্টসটির গুদামে এ আগুন লাগে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গার্মেন্টস কর্মীরা জানান, গার্মেন্টসের গুদাম থেকে বের হওয়া ধোঁয়ায় আচ্ছন হয়ে গেছে পুরো এলাকা। গার্মেন্টস থেকে বের ... Read More »

ঈদে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা

ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সেই বাসের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। বুধবার (১২ জুন) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বাড়তি ভাড়া বন্ধ বিষয়ে তিনি মুনিবুর রহমান বলেন, আপনারা জানেন যে প্রতিটি বাস টার্মিনালে সার্ভিলেন্স টিম আছে। সার্ভিলেন্স টিম ... Read More »

বুধবার থেকে ঈদ স্পেশাল ট্রেন চলবে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১২ জুন) থেকে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু করবে। ঈদে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সুবিধার্থে ১০ জোড়া (২০টি) ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনায় বলা হয়, ঈদুল আজহায় চাঁদপুর ঈদ স্পেশাল (১, ২, ৩ ও ৪) চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৫ ও ৬) ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ... Read More »

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ঈদের পর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংকের লেনদেন ও অফিস কার্যক্রম চলবে। রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত ... Read More »

তাপমাত্রা সারা দেশে বাড়বে , থাকবে অস্বস্তি ভাব

সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিও বিরাজ করতে পারে বলেও সংস্থাটি আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ... Read More »

Scroll To Top