Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » সারাদেশ (page 21)

Category Archives: সারাদেশ

এবার বাংলাদেশ ইস্যুতে মুখ খুলল চীন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে টিকতে না পেরে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মঙ্গলবার (৬ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক লিখিত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। প্রতিক্রিয়ায় চীন জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের পরিবর্তিত ঘটনার ওপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বেইজিং। বিবৃতিতে বাংলাদেশকে বন্ধুপ্রতীম দেশ ও কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করে ... Read More »

জনগণের সহযোগিতায় আবার কর্মস্থলে ফিরছে পুলিশ

দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র-জনতার সহযোগিতায় কর্মস্থলে ফিরছেন পুলিশ সদস্য। তাদের বাধা দেয়ার যে তথ্য ছড়িয়ে পড়েছে তা গুজব বলে জানিয়েছেন পুলিশ সদর দফতর। বৃহস্পতিবার (৮ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। পুলিশ সদর দফতর থেকে আরও জানানো হয়, পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব কর্মস্থলে ফিরতে ... Read More »

বিমানবন্দরে আটক হাছান মাহমুদ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয় বলে বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে হাসিনার পদত্যাগের পর থেকেই আড়ালে ছিলেন সাবেক এই মন্ত্রী। এদিকে আজ মঙ্গলবার সদ্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ... Read More »

বুধবার থেকে ৯টা-৫টা চলবে অফিস

কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে সরকারি-বেসরকারি অফিস চলবে স্বাভাবিক নিয়মে অর্থাৎ বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে অফিস। মঙ্গলবার (৩০ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) ... Read More »

সাপ্তাহিক স্বকাল চিত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পদে নিয়োগ পেলেন মো: সাইফুল্লাহ খান

জাতীয় সাপ্তাহিক ‘স্বকাল চিত্র’ পত্রিকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে কাজ করে সর্বশেষ ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন মো: সাইফুল্লাহ খান। আজ ২৮-০৭-২০২৪ তারিখ রবিবার বিকেলে মতিঝিলের বর্তমান অফিসে পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এ কে আজাদ এই নিয়োগ সম্পন্ন করেন। পত্রিকার মান উন্নয়ন ও সার্বিক দিক বিবেচনা করে সকল প্রকার কার্যক্রম পরিচালনা করতে এই নিয়োগ প্রদান করেন। মো. সাইফুল্লাহ খান ... Read More »

ঢাবিতে রণক্ষেত্র, সংঘর্ষে ছাত্রলীগ-আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুলাই) দুপুর দুইটার পর থেকে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানবকণ্ঠের প্রতিবেদক নয়ন কুমার বর্মন জানান, সোমবার টিএসসিতে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা সমাবেশ চলার মধ্যেই বিকেল ৩টার দিকে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষের ... Read More »

চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাসহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান বলেন, “২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়েছে। এখনো আমরা (রাষ্ট্রপক্ষ) রায়ের প্রত্যায়িত অনুলিপি পাইনি। ... Read More »

ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে ঢাবি শিক্ষক সমিতির

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সন্তোষজনক বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি নিজামুল হক ভূঁইয়া। শনিবার (১৩ জুলাই) সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবি নিয়ে ধানমন্ডিতে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।   ঢাবি শিক্ষক সমিতির সভাপতি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল ... Read More »

কোটা আন্দোলনকারীদের কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনে জানমাল অনিশ্চয়তায় পড়লে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আন্দোলন করছেন তারা শিক্ষিত, মেধাবী। তারা কেন রাষ্ট্রের বিপক্ষে যাবেন? তারা নিশ্চয়ই সব কিছু পর্যবেক্ষণ করে ফিরে যাবেন। তিনি বলেন, পুলিশ যখন অপারগ হয়ে যায়, তখনই অ্যাকশনটা ... Read More »

রাজধানীর যেসব এলাকায় আগামীকাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা পর্যন্ত সব ধরণের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১০ জুলাই) তিতাস গ্যাস ডিস্টিবিউশন কম্পানি লিমিটেড থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা রাজধানীর কলাবাগান, কাঁঠালবাগান, ... Read More »

Scroll To Top