আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল জানতে চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। Read More »
Category Archives: রাজনীতি
ওরা বলেছিল আ.লীগ পালাবে, এখন বিএনপিই পালিয়েছে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন কোথায়? পালিয়ে গেছে। ওরা (বিএনপি নেতারা) বলেছিল আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ এখন বিএনপিই পালিয়ে গেছে। সিলেট থেকেও পালিয়ে গেছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ... Read More »
এক দিন অবরোধ, তিন দিন গণসংযোগ দিল বিএনপি
নির্বাচন বর্জনের সপক্ষে জনগণকে নিরুৎসাহিত করতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর (রবিবার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি। আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এর আগে বুধবার দুপুরে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সারা দেশে অসহযোগ আন্দোলনের ... Read More »
বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে ২৮ অক্টোবর : কাদের
২৮ অক্টোবর বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। বিএনপি ভুয়া! তাদের নেতা নেই নির্বাচন ও আন্দোলন করবেন কাকে দিয়ে। ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দেবে। ১৮৯৬ জন ফাইনাল খেলায় অংশ নিচ্ছে। এ কথা বলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ... Read More »
বিএনপির মিত্রদের হরতালও পেছাল
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপিসহ চলমান যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোট হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছে। সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে ... Read More »
জাতীয় পার্টি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন যাতে সুষ্ঠু ও অর্থবহ হয় সেই লক্ষ্যে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। আসনের বিষয়ে মুজিবুল ... Read More »
‘ এবার কারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার সুযোগ নেই’
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার কারো নির্বাচিত হবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় পার্টি বলেছে নির্বাচন করতে চায়, জোটে থাকতে চায়। নির্বাচন থেকে সরে যাওয়ার কথা তারা বলেনি। তবে আশঙ্কা থাকতে পারে। আমরা নিশ্চিত ... Read More »
আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা সিলেট থেকে শুরু হবে
আগামী ২০ ডিসেম্বর সিলেটে হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্য দিয়ে ঐ দিন থেকেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে আওয়ামী লীগ। রবিবার (১০ ডিসেম্বর) বিকালে এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের ... Read More »
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার যৌক্তিক কারণ দেখছি না: কাদের
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। নিষেধাজ্ঞা বিষয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মানবাধিকার দিবসের কর্মসূচির নামে নাশকতার ছক কষছে বিএনপি। কর্মসূচির নামে যাতে তারা ... Read More »
আওয়ামী লীগের কাছে ২০টি আসন চায় ১৪ দল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে ২০টি সংসদীয় আসন চেয়েছে ১৪ দল। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের এ তথ্য জানান । আসন ভাগাভাগির বিষয় সম্মানের সঙ্গে নিষ্পত্তি করা হবে জানিয়ে জাসদ সভাপতি বলেন, যে কোন লেনদেনে বন্ধুরা দর ... Read More »
Welcome To B News Just another WordPress site