মিয়ানমারের অভ্যন্তরে যে সংঘাতময় পরিস্থিতি চলছে তার প্রভাব যদি বাংলাদেশে আসে তাহলে সরকার চুপ করে বসে থাকবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতির একটা প্রভাব আমাদের স্থল ও নৌবন্দরে পড়ার কোনো আশঙ্কা ... Read More »
Category Archives: রাজনীতি
যুক্তরাষ্ট্র দ্বাদশ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি : কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলেনি মার্কিন যুক্তরাষ্ট্র, তাঁরা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখবে, দুই দেশের স্বার্থই আছে এখানে। রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। কাদের বলেন, নির্বাচনের পর ম্যাথিউ মিলার তার বক্তব্যে দুই ধরনের কথা বলেছেন। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়নি। ... Read More »
ত্যাগীরা সংরক্ষিত মহিলা আসনে গুরুত্ব পাবে : ওবায়দুল কাদের
সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের ক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাদের বলেন, সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন নেয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেয়ার সুযোগ খুব ... Read More »
আন্দোলনের নামে অরাজকতার বিষয়ে সতর্ক থাকতে বললেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন দেশের রাজনৈতিক দলসমূহকে সহিংসতা ও নৈরাজ্যের পথ পরিহার করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণ ও গণতন্ত্রের কল্যাণে অহিংস পন্থায় গঠনমূলক কর্মসূচি পালন করার আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে তিনি সরকারকেও সংযত আচরণ করার উপদেশ দিয়ে বলেন, উন্নয়নের এ চলমান গতিধারা অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ভাষণে রাষ্ট্রপ্রধান ... Read More »
জনগণের ভোটে আমরা নির্বাচিত সরকার : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করার ষড়যন্ত্রে সফল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, এবারের নির্বাচনে ৪১ ভাগেরও বেশি জনগণ ভোট দিয়েছে। ২৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। আমরা দেশের জনগণের ... Read More »
রাজপথ ছেড়ে দেওয়া হবে না কোনো অপশক্তিকে: কাদের
‘আগামী ৩০ জানুয়ারি বিএনপি কালো পতাকা মিছিল ডেকেছে। সেদিন আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। সেদিন আওয়ামী লীগ পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ... Read More »
৯ মামলায় মির্জা ফখরুলের জামিন
রাজধানীর পল্টন ও রমনা থানার নাশকতার অভিযোগে পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে রমনা থানার ৩টি এবং পল্টন থানার ৬ মামলায় জামিন পেয়েছেন তিনি। বুধবার (১০ জানুয়ারি) প্রথমে তাকে ৮ মামলায় জামিন দেয়ার তথ্য জানান ফখরুলের আইনজীবী। তিনি জানান, ১০ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। পরে আরেকটির আদেশেও তাকে ... Read More »
মির্জা ফখরুল আরও ৯ মামলায় গ্রেফতার
রাজধানীর পল্টন থানা ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত মির্জা ফখরুলকে এসব মামলায় গ্রেফতার দেখান। এর আগে এসব মামলায় মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। এ সময় আদালত জামিন শুনানির পূর্বে এ নয়টি মামলায় মির্জা ফখরুলকে ... Read More »
নারায়ণগঞ্জের প্রধানমন্ত্রীর জনসভা কানায় কানায় পূর্ণ
দীর্ঘ ১৫ বছর পর আজ নারায়ণগঞ্জে জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্বাচনি জনসভা রূপ নিয়েছে জনসমুদ্রে। কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হওয়া মানুষে দুপুরে মধ্যেই প্রায় পূর্ণ হয়ে গেছে নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে ... Read More »
আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা: ওবায়দুল কাদের
আগামী ৭ জানুয়ারি ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, লুটপাট, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। সাম্প্রদায়িকতা ও অবরোধের বিরুদ্ধে খেলা হবে। খেলতে হবে একসঙ্গে। সোমবার (১ জানুয়ারি) বিকেলে কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে? হবে খেলা? বিএনপি কোথায়? ... Read More »
Welcome To B News Just another WordPress site