Wednesday , 6 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » এক দিন অবরোধ, তিন দিন গণসংযোগ দিল বিএনপি

এক দিন অবরোধ, তিন দিন গণসংযোগ দিল বিএনপি

নির্বাচন বর্জনের সপক্ষে জনগণকে নিরুৎসাহিত করতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করবে বিএনপি। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর (রবিবার) সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।

আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বুধবার দুপুরে সরকার পতনের এক দফা দাবি আদায়ে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন। অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশবাসীর প্রতি সরকারকে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন রিজভী।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top