Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিবিধ (page 4)

Category Archives: বিবিধ

৩ দিন বৃষ্টিপাত বাড়তে পারে

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গেলো ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ১ মিলিমিটার, রাজশাহীতে ৭ মিলিমিটার এবং সিরাজগঞ্জের তাড়াশে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে আগামী ৩ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া, রয়েছে কালবৈশাখীর আভাসও। আর দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহও। সোমবার (১২ এপ্রিল) সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে ... Read More »

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ এক হাজতির মৃত্যু।

শুক্রবার রাতে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হাজতির নাম জাহাঙ্গীর আলম (৪২)। তিনি গাজীপুরের টঙ্গী দত্তপাড়া এলাকার মৃত. ইউসুফ আলীর ছেলে। তার হাজতি নং-২৩৬৫/২০ ছিল। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১(১০)২০ নং মামলায় এ কারাগারে বন্দি ছিলেন জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার রাতে হঠাৎ কারাগারের ভেতর ... Read More »

জাতীয় অন্যান্য লকডাউনে অভ্যন্তরীণ সব রুটের ফ্লাইট চলাচল বন্ধ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনে দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। শনিবার আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে।সরকার থেকে ... Read More »

কারাদণ্ডের পরিবর্তে তিন আসামিকে ভালো ব্যবহার ও গাছ রোপণের রায়

দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদ দেওয়ান ছিদ্দিককে হুমকি দেওয়ার মামলায় তিন আসামিকে ভালো ব্যবহার ও বৃক্ষরোপণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই রায় ঘোষণা করেন। আসামিরা হলেন—দেওয়ান প্রোপার্টিজ লিমিটেডের অপর ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হোসেন দেওয়ান, মানিক হোসেন দেওয়ান ও মুজাহিদুল ইসলাম। আদালতের সরকারি কৌঁসুলি আজাদ রহমান বলেন, বিচারক রায়ে উল্লেখ করেছেন- আসামিদের ... Read More »

কঠোর নীতিমালায় বাড়ছে সোনা চোরাচালান

নীতিমালার বেড়াজালে আটকে আছে সোনা আমদানি। কঠোর নীতিমালার কারণে লাইসেন্স নিয়েও সোনা আমদানি করছেন না ডিলাররা। ফলে দেশের চাহিদা মেটাতে চোরাই পথে আসছে কাঁড়ি কাঁড়ি সোনার চালান। সবচেয়ে বেশি আসছে আকাশ পথে। এতে একদিকে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অপরদিকে বেপরোয়া হয়ে উঠছে চোরাকারবারিরা। এ পরিস্থিতিতে সংশোধনের মাধ্যমে নীতিমালাটি সহজ করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। অবৈধ পথে সোনা আনার প্রক্রিয়া ... Read More »

রোহিঙ্গা গণহত্যা মামলায় গাম্বিয়ার পাশে কানাডা-নেদারল্যান্ডস

দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতে চলমান গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত বহুল আলোচিত মামলায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে কানাডা ও নেদারল্যান্ডস। সম্প্রতি কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রাসোঁয়া ফিলিপে শ্যাম্পে এবং ডাচ পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক এক যৌথ বিবৃতিতে তাদের আগ্রহ ব্যক্ত করেন। উল্লেখ্য, সরাসরি যুক্ত না থাকলেও দেশ দু’টি গাম্বিয়ার দায়ের করা গণহত্যা বিষয়ক মামলার সূচনা থেকে নৈতিক সমর্থন দিয়ে আসছে। বিশ্লেষকরা ... Read More »

বন্ধ হয়ে গেলো বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

বন্ধ হয়ে গেলো বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স। এটি আর কখনো খুলবে না। দেশের সবচেয়ে জনপ্রিয় ও চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের এই হলটি চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির মিডিয়া-বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি। বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স ... Read More »

প্রণব মুখার্জি আর নেই

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সোমবার নয়াদিল্লীর একটি সেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করে জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের প্রাণপণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি ... Read More »

পাওনা টাকা দিতে হাইকোর্টের রুল- ইউনিপের গ্রাহকদের

কথিত মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ-এর গ্রাহকদের পাওনা ৪২০ কোটি টাকা কেন তাদেরকে ফেরত দেয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার (২৬ আগস্ট) হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। তিন কোটি টাকার ওপরে পাবেন- এমন এক গ্রাহকের করা রিট আবেদনের শুনানি নিয়ে এ ... Read More »

Scroll To Top