রাজধানীর নিউ মার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আজ শনিবার (২ মার্চ) বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে ফায়াার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান। তিনি জানান, নিউ মার্কেট গাউসুল আজম মার্কেটের একটি দোকানে আগুনের সংবাদ পেয়ে সেখানে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ... Read More »
Category Archives: বিবিধ
ড. ইউনূস হাইকোর্টে হারলেন
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়ে ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল ফাইল করার রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ২৮ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে ... Read More »
আরও ৬৩ সদস্য পালিয়ে বাংলাদেশে, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর
মিয়ানমারে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ। ক্রমেই তীব্রতর হচ্ছে লড়াই। এরই মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৬৩ সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। এ নিয়ে দেশটি থেকে আসা বিজিপি সদস্যের সংখ্যা দাঁড়াল ৩২৭। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে বিজিপির ... Read More »
ফ্রান্স ২১ বাংলাদেশিকে ফেরত পাঠাল
সম্প্রতি ইউরোপের তিন দেশ থেকে ৫১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসাদের মধ্যে ফ্রান্স থেকে ২১ জন, সাইপ্রাস থেকে ১৬ জন এবং গ্রিস থেকে ১৪ জন রয়েছেন। ফ্রান্সের ২১ জনের মধ্যে কয়েক জনের ইউরোপের বৈধ কাগজপত্র ছিল। তারপরও তাদের জোর করে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ... Read More »
তীব্র শীতের পূর্বাভাস আবারও , সঙ্গে বৃষ্টি
রাজধানীর আকাশ মেঘে ঢাকা ছিল বৃহস্পতিবার সকাল থেকেই। মাঝে মাঝে দেখা যাচ্ছিল সূর্যের মুখ। এমন অবস্থা দেশের অনেক স্থানেরই। এর মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ খানিকটা বেড়েছে; যদিও তাতে শীত তেমন কমেনি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রাও একলাফে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, কাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। এমনটা আর দুই দিন চলতে পারে। বৃহস্পতিবার ... Read More »
স্থানীয় সরকারের পদ ছাড়লেন ৪৭ জন এমপি হওয়ার আশায়
সংসদ সদস্য (এমপি) হওয়ার আশায় পদ ছাড়ছেন দেশের বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। বুধবার বিকেল পর্যন্ত স্থানীয় সরকারের পদে থাকা ৪৭ জন পদত্যাগ করেছেন। এদের মধ্যে ৪৩ জনই উপজেলা পরিষদের চেয়ারম্যান। বাকি চার জনের ৩ জন জেলা পরিষদের চেয়ারম্যান এবং একজন সদস্য। ণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সরকারের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে কেউ এমপি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের ... Read More »
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অনুমতি ছাড়া ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, এমরান আহম্মদ ভূঁইয়া একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে ... Read More »
ছয় মাসে রেল দুর্ঘটনায় নিহত ১৩১
২০২৩ সালের প্রথম ছয় মাসে ১৩৭টি রেলপথ দুর্ঘটনায় ১৩১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এরই মধ্যে ফেব্রুয়ারিতে সর্বাধিক ৪৪টি দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছেন যথাক্রমে ৩৭ জন ও আটজন। শনিবার (৫ আগস্ট) শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন পরিসংখ্যান প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারিতে সবচেয়ে কম ১২টি দুর্ঘটনা ঘটেছে। এতে ১৫ জন ... Read More »
টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর
লালমনিরহাটে টিকটক ভিডিও করতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর। এতে গুরুতর আহত হয়েছে অপর এক বন্ধু। শনিবার (১০ জুন) রাতে লালমনিরহাটের কাকিনা-রংপুর মহিপুর সড়কে গংগাচওড়া শেখ হাসিনা সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর গ্রামের সহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ আলী (১৮) ও একই এলাকার আজির আলীর ছেলে শাহা আলম (১৭)। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে তিন ... Read More »
জলোচ্ছ্বাস যেসব অঞ্চলে হতে পারে
শক্তি বেড়ে বিপজ্জনক হয়ে উঠছে ঘূর্ণিঝড় ‘মোকা’। বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল এ ঘূর্ণিঝড় রোববার সকালে আঘাত হানতে পারে। এ সময় উপকূলীয় বেশ কিছু অঞ্চলে জলোচ্ছ্বাস হতে পারে। শনিবার (১২ মে) সকালে আবহাওয়ার ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ... Read More »
Welcome To B News Just another WordPress site