Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 872)

Author Archives: bnews24

সেহরির গুরুত্ব ও ফযিলত

“তোমরা পানাহার কর রাতের কৃষ্ণরেখা থেকে ঊষার শুভ্ররেখা সুস্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হওয়া পর্যন্ত। অতঃপর রাতের আগমন পর্যন্ত রোজা পূর্ণ কর”। (আল-কোরআন, সূরা বাকারা) সেহরি শব্দটি উর্দু। সুহুর আরবি শব্দ, এর শাব্দিক অর্থ রাত জাগরণ, নিদ্রা ভঙ্গ, ঘুম থেকে জেগে ওঠা ও রাত জাগা ইত্যাদি। রোজা রাখার উদ্দেশ্যে সুবেহ সাদিকের পূর্বে ভোররাতে যে খাবার খাওয়া হয় তাকে উর্দুতে সাহরি ... Read More »

আজ গুলশানের হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের নিয়ে বেগম খালেদা জিয়ার ইফতার কর্মসূচি

বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে এ ইফতার অনুষ্ঠিত হবে।কূটনীতিকদের নিয়ে ইফতারের মধ্যদিয়ে খালেদা জিয়ার পক্ষ থেকে ইফতার কর্মসূচি শেষ হচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন স্টোরে তিনি ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া ইউংয়ের সদস্য শায়রুল কবির খান শীর্ষ ... Read More »

কোয়ার্টার ফাইনালে পেরু

ব্রাজিলকে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে হটিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেরু। খেলার ৭৫ মিনিটের মাথায় রাউল রুইডিয়াজের একটি বিতর্কিত গোলে ১-০ গোলে জয় পায় পেরু। রিপ্লেতে দেখা যায় এন্ডি পোলোর ক্রস গোললাইন পার করতে বদলি খেলোয়াড় রাউল তার হাত ব্যবহার করেছিলেন। ব্রাজিলের প্রতিবাদের মুখে রেফারি তার লাইন্সম্যানদের সঙ্গে আলোচনা করেন, তবে শেষপর্যন্ত গোলের সিদ্ধান্তই বহাল রাখেন। খেলাটি অনুষ্ঠিত ... Read More »

বিভিন্ন স্থানে ১৮ জঙ্গিসহ সন্দেহভাজন সহস্রাধিক ব্যক্তিকে আটক

আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে ১৮ জঙ্গিসহ সন্দেহভাজন সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টাঙ্গাইলে গতরাতে মির্জাপুর উপজেলার আদাবাড়ি এলাকায় একরামুল নামে এক জঙ্গিকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত শিবিরের আরো ৭০ জনকে আটক করা হয়।  ঝিনাইদহের শৈলকূপা ... Read More »

জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল  ৫ দশমিক ৭ মাত্রার । তবে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সোমবার বাংলাদেশ সময় সকাল ১০টা ২১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির নাজে এলাকা থেকে ১৬৩ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ... Read More »

ঝুলন্ত লাশ উদ্ধার

রোববার রাতে রমেন্দ্রনাথ কুন্ডু (৫৫) নামের এক কলেজ অধ্যাপকের ঝুলন্ত লাশ মাগুরা শহরের নান্দুয়ালির কামারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে  উদ্ধার করেছে পুলিশ। জেলার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন রমেন্দ্রনাথ। পুলিশ জানায়, রমেন্দ্রনাথ কুন্ডুর (৫৫) প্রথম স্ত্রী দুই বছর আগে মারা যান। পাঁচ মাস আগে তিনি অনিতা দাশ নামের এক নারীকে বিয়ে করেন। ... Read More »

মা ও তার মেয়েকে গণধর্ষণ করার চেষ্টা

এক মা ও তার মেয়েকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে। বাউফল থানায় এ ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করা হয়েছে।  পুলিশ মা ও মেয়ের জবানবন্দি প্রদান এবং আসামিকে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পাঠিয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী জানান, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ... Read More »

গর্ভবতী স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা চেষ্টা এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে

রোববার ভোর ৫টার দিকে উপজেলার খাস পাইকাল গ্রামে এক পাষণ্ড স্বামীর বিরুদ্ধে তার গর্ভবতী স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। দগ্ধ গৃহবধূর নাম সোমা আক্তার (২৪)। তার শরীরে  পেট্রল ঢেলে আগুন দিলে সারা শরীর ঝলসে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপরদিকে ঘটনার পর স্বামী রুহুল আমিনকে (৩০) এলাকাবাসী আটকের ... Read More »

বেশী দামে পণ্য বিক্রির দায়ে ৯০ হাজার টাকা জরিমানা

নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পণ্য বিক্রির দায়ে হাতিরপুল বাজারের তিন কাঁচাবাজার ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রোববার দুপুরে হাতিরপুল কাঁচাবাজারে মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সময়ে সিটি মেয়র কাঁচাবাজারের বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় তিনি মাছ বাজার ও মাংসের ... Read More »

রাত একটায় ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি

ইউরো মিশনে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি। ফ্রান্সের লিলেতে দু’দলের ম্যাচটি শুরু হবে রাত একটায়। যাদের বিপক্ষে পাঁচ বারের সাক্ষাতে অপরাজিত জার্মানরা। যদিও দেশের বাইরে কখনো ইউক্রেনকে হারাতে পারেনি ৩ বারের ইউরো চ্যাম্পিয়নরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও, ফুটবলারদের চোটের কারণে পছন্দের একাদশ সাজাতে কিছুটা সমস্যায় পড়তে পারেন জার্মানির কোচ জোয়াকিম লো। নিয়মিত অধিনায়ক বাস্তিয়ান শোয়াইনস্টাইগার একাদশের বাইরে থাকবেন। সে ... Read More »

Scroll To Top