নিবন্ধনের জন্য এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা তথ্য অধিদপ্তরে আবেদন করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সংসদ অধিবেশনে এক প্রশ্নে এ তথ্য জানিয়ে তিনি বলেন, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল ৪১টি। অনুমোদিত এফ এম বেতার ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিও ৩২টি এবং দৈনিক পত্রিকা এক হাজার ৮৬টি। অধিবেশনের শুরতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর পর্ব উত্থাপন ... Read More »
Author Archives: bnews24
রেনেটার ওষুধ কারখানায় আগুন
শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে অবস্থিত রেনেটার ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। মিরপুর সাত নম্বর সেকশনে অবস্থিত রেনেটার কারখানায় বিকাল ৪টা ৪০ মিনিটে ওই আগুন লাগে। বিকাল ৫টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। Read More »
সাইফুরস কোচিংয়ের কড়া সমালোচনা: শিক্ষামন্ত্রী
শনিবার সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, আমাদের দেশে সাইফুরস নামে একজন শিক্ষক আছেন, সেই নাম দিয়ে ব্যাপক কোচিং বাণিজ্য শুরু হয়েছে। এভাবেই সমালোচনা করেন সাইফুরস কোচিংয়ের। শিক্ষামন্ত্রী বলেন, সাইফুরস একজন শিক্ষক হয়ে বিজ্ঞাপন দিয়েছেন- ভালো ইংরেজি শিখতে হবে, তা-না হলে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে পারবে না। এমনকি ভালো বেকারও ... Read More »
যুক্তরাষ্ট্রে শিগগিরই দারিদ্র্যের হার বাড়বে : আন্তর্জাতিক মুদ্রা তহবিল
যুক্তরাষ্ট্রে যেভাবে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, তাতে শিগগিরই দেশটিতে দারিদ্র্যের হার বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। গেলো বছর দেশটিতে ২৪ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেকারত্ব হার কমে দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ শতাংশে। যা ২০০৮ সালের পর সর্বনিম্ন। কর্মসংস্থান সৃষ্টির এ হারের প্রশংসা করলেও আইএমএফ বলছে, উৎপাদন কমায় দেশটিতে কর্মসংস্থান সৃষ্টির হার কমছে, পাশাপাশি কমছে আয়ও, বাড়ছে দারিদ্র্যের ... Read More »
ভবিষ্যতে দেশে বুলেট ও পাতাল ট্রেনও চলবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার দুপুরে কমলাপুর রেল স্টেশনে ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ট্রেন “সোনার বাংলা” এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দুর্গম এলাকাসহ দেশের সবকটি জেলাতেই রেলের নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে । নতুন এই ট্রেনটি আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। প্রতিদিন সকাল সাতটা থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটি ছেড়ে গিয়ে পাঁচ ঘণ্টা ৪০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে পৌঁছাবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ। ... Read More »
দেশের মানুষ আজ দিশেহারা : খালেদা জিয়া
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে এক বিবৃতিতেবিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেন ভয়াবহ দুঃশাসনের যাতাকলে দেশের মানুষ আজ দিশেহারা। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বিএনপিসহ বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। বন্দুক যুদ্ধের নামে মানুষ হত্যাকে গা-সওয়া করানো হচ্ছে। সাংবাদিক হত্যা এবং অসংখ্য সাংবাদিককে নিষ্ঠুরভাবে নির্যাতন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও মত ... Read More »
রোজাদারের জন্য বর্জনীয়
আল্লাহ রাব্বুল আলামীন জোরপূর্বক মানুষের কাছ থেকে আনুগত্য আদায় করে নিতে চান না। ইচ্ছের বিরুদ্ধে মানবজীবন ও সমাজে কোনো বিধি কার্যকর করার মাধ্যমেও তিনি স্বীয় প্রভুত্ব কায়েম করতে চান না। আল্লাহ তায়ালার মহান ইচ্ছে ব্যক্তি চরিত্র শোধনের মাধ্যমে সমাজ সংশোধন করা। কারণ ব্যক্তি চরিত্রের অবক্ষয়ই সামাজিক অধপতনের মূল কারণ। অবক্ষয়ের মূল ছিদ্রপথ বন্ধ না করে প্রবাহের গতি বন্ধ করতে চাইলে ... Read More »
ফতুল্লায় মোহামেডানকে ১৭ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
ফতুল্লায় মোহামেডানকে ১৭ রানে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করে ২০৫ রান করে নাদীফ চৌধুরীর দল। লক্ষ্য তাড়া করতে নেমে, ১৮৮ রানে অলআউট হয় মোহামেডান। এ জয়ে ১৬ ম্যাচে, ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে এবারের মত লিগ শেষ করেছে ভিক্টোরিয়া। ৩ পয়েন্ট কম নিয়ে, মোহামেডান আছে পঞ্চম স্থানে। শুরুতে ব্যাট করতে ... Read More »
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত করতে হয় না
বৃহস্পতিবার সকালে দশম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশকে কারো কাছে মাথা নত করতে হয় না। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে গণহত্যা চালিয়েছে। সেসময় দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। তিনি আরও বলেন, ‘২০০১ সালের নির্বাচনে একটা ষড়যন্ত্র হয়েছিল। এটা শুধু দেশের অভ্যন্তরে নয়, এতে আন্তর্জাতিক ষড়যন্ত্র জড়িত ছিল। কারণ আমার ... Read More »
সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশ বিক্রির কার্যক্রম শুরু করে দিয়েছে:রুহুল কবির রিজভী
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন এই সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে দেশ বিক্রির কার্যক্রম শুরু করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি। রিজভী বলেন, উগ্রবাদী জঙ্গিদের উৎপাত, তাদেরকে ধরার জন্য দেশের সাধারণ মানুষের ওপর ভয়াবহ নির্মম ক্র্যাকডাউন, পাইকারী হারে বিচারবহির্ভূত হত্যার বিভীষিকার ডামাডোল সৃষ্টি করে জনগণের দৃষ্টিকে ... Read More »
Welcome To B News Just another WordPress site