অর্থপাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, অর্থপাচারকারীরা শান্তিতে থাকতে পারবে না। তাদের এখন আর টাকার বালিশে ঘুমাতে দেওয়া হবে না। বুধবার (১৪ আগস্ট) দায়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মিটিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়ারি দেন গভর্নর। নতুন গভর্নর বলেন, শুধু সরকার, বাংলাদেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহলের সহায়তা নিয়ে অর্থপাচারকারীদের ধরতে হবে। দেশের ... Read More »
Author Archives: bnews24
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ১০ সচিবের
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মোট ১৯ জন পূর্ণ সচিবের মধ্যে ১০ জনের নিয়োগ বাতিল করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি। চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের এ তালিকায় রয়েছে- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, সড়ক, পরিবহণ ... Read More »
শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই : হোয়াইট হাউস
সাধারণ ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় গুঞ্জন-জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’ বলেও আখ্যায়িত করেছে দেশটি। মঙ্গলবার ... Read More »
আপনারা কোনো খোপের মধ্যে চলে যাবেন না: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নাই। মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনে সবার অধিকার সমান এ কথা উল্লেখ করে-তিনি আরও বলেন, ধর্য্য ধরুন সাহায্য করুন। তারপর বিবেচনা করবেন কী কাজ করতে পারলাম আর ... Read More »
জাতিসংঘ অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে যা বলেছে
বাংলাদেশে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার কত দিন ক্ষমতায় থাকবে —এ প্রশ্ন উঠেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। সেখানে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘ আশা করে, গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। সোমবার (১২ আগস্ট) ব্রিফিংয়ে একথা জানান তিনি। জাতিসংঘের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠা, কার্যকর ... Read More »
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকায় মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা
ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন দূতাবাসের রুটিন কনস্যুলার পরিষেবা বর্তমানে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে। আপনার যদি ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, তাহলে অনুগ্রহ করে কনস্যুলার বিভাগের ... Read More »
শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার আবেদন এজাহারভুক্ত করার নির্দেশ
রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য থানা–পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে এ রায় দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। রায়ে হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা-পুলিশকে নির্দেশ ... Read More »
শেখ হাসিনার বিচারের দাবিতে ঢাবিতে বিক্ষোভ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলা দায়ের করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১২ আগস্ট) বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ক্যাম্পাসে দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল’ শীর্ষক সমাবেশে এ দাবি জানানো হয়। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আন্তর্জাতিক ... Read More »
আবু সাঈদ হত্যা মামলার তদন্তে পিবিআই
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) বদলি করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিবিআইয়ে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে রংপুর জেলা পিবিআইয়ের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি তাজহাট থানা থেকে পিবিআইয়ে স্থানান্তর করা হয়েছে। ... Read More »
১৫ বছরে ব্যাংক থেকে আত্মসাৎ ৯২ হাজার কোটি টাকা: সিপিডি
দেশে ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। ব্যাংক খাতে ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে গত ১৫ বছরে এই অর্থ হাতিয়ে নেওয়া হয় বলে জানায় সংস্থাটি। সোমবার (১২ আগস্ট) এক গবেষণাপত্রে সিপিডি এসব তথ্য জানিয়েছে। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ... Read More »
Welcome To B News Just another WordPress site