কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। রোববার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়। পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক একজন, এএসআই সাতজন, এটিএসআই একজন, এসআই ১১ জন এবং পরিদর্শক তিনজন। সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে ... Read More »
Author Archives: bnews24
২০১ কর্মকর্তা একযোগে যুগ্মসচিব হলেন
উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন ২০১ জন কর্মকর্তা। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পদোন্নতির পর তাদের জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোন কর্মকর্তার দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ... Read More »
দেশের নির্বাচন পাঁচ খাতে সংস্কারের পর : প্রধান উপদেষ্টা
খুব দ্রুত অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা হবে। কিন্তু এই নির্বাচন তখনই হবে-যখন পাঁচটি ক্ষেত্রে ব্যাপক সংস্কার সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (১৮ আগস্ট) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন। এর আগে গত সোমবার (১২ আগস্ট) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ... Read More »
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ দুজনের বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেওয়ার তিনদিনের মাথায় মো. মোকাব্বির হোসেনকে বদলি করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, মো. মোকাব্বির হোসেনকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানকে পরিকল্পনা ... Read More »
মাঙ্কিপক্স নিয়ে শাহজালাল বিমানবন্দরে বিশেষ সতর্কতা
সংক্রামক রোগ মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেশ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে আফ্রিকার বিভিন্ন অংশে। এজন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ নিয়ে এবার বিশেষ সতর্কতা জারি করলো হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কর্তৃপক্ষ। শনিবার (১৭ আগস্ট) শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে মাঙ্কিপক্স বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে ... Read More »
রবিবার থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
আগামী রবিবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট রবিবার থেকে ... Read More »
দেশে ফেরার নির্দেশ দূতাবাসে দায়িত্বরত ৭ রাষ্ট্রদূতকে
চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সাত রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে রয়েছেন ওয়াশিংটন, রাশিয়া, সৌদি আরব, জাপান, জার্মান, সংযুক্ত আরব আমিরাত ও মালে দূতাবাসে দায়িত্বরতরা। বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি. এম. সালাহ উদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। প্রজ্ঞাপনে ওয়াশিংটন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, রাশিয়ার রাষ্ট্রদূত কামরুল হাসান, সৌদি আরবের ... Read More »
আরও ৫ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন
ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও আগামীকাল (শুক্রবার) আরও কয়েকজন দায়িত্ব নিতে যাচ্ছেন। ... Read More »
প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব হলেন শাব্বীর আহমদ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী একান্ত সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন শাব্বীর আহমদ। বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাব্বীর আহমদকে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৫ম গ্রেড ও এতদসংশ্লিষ্ট সুবিধাদিসহ প্রধান ... Read More »
জরুরি অবস্থা ঘোষণা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোডে
রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগোরোড জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার ইউক্রেনীয় বাহিনীর নতুন হামলার পর এমন ঘোষণা করেন বেলগোরেডের গভর্নর। অপরদিকে অনুপ্রবেশের পর হামলা করে রাশিয়ার শত শত বর্গমাইল নিয়ন্ত্রণের দাবি করেছে ইউক্রেন। সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোডের গভর্নর ব্যাচেস্লাভ গ্রাডকভ টেরিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, বেলগোরোড অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত খারাপ ও চিন্তার দিকে ... Read More »
Welcome To B News Just another WordPress site