Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 478)

Author Archives: bnews24

পেঁয়াজের দাম শুনে কৃষকের মৃত্যু!

ভারতের মধ্যপ্রদেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এ কারণে পেঁয়াজের দাম কমে গেছে অনেকটাই।  এক কৃষক বাজারে গিয়ে জানতে পারেন পেঁয়াজের দাম কেজি প্রতি ৩ দশমিক ৭২ রুপি (পৌনে ৫ টাকা)। এ কথা শোনার সাথে সাথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। জানা গেছে, মধ্যপ্রদেশের ওই কৃষকের নাম বেহরুলাল মালব্য। তিনি ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি ... Read More »

নতুন মন্ত্রিসভার প্রস্তুতি চলছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাওয়ার পর নতুন মন্ত্রিসভা গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হওয়ার পরই সংসদ সদস্যরা শপথ নেবেন। এর পরই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে। গত রবিবার এই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বিশাল জয় পাওয়ায় তারাই সরকার গঠন করবে। তবে মহাজোটের শরিক হলেও জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে ... Read More »

অভিনেতা কাদের খান আর নেই

বলিউডের প্রখ্যাত অভিনেতা কাদের খান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কানাডার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে এই অভিনেতার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা বলিউড। কাদের খান বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ৩ বছর আগে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করা হয় তাঁর। অস্ত্রোপচারের পর থেকে হাঁটাচলাতেও বেশ অসুবিধাই হতো। কিন্তু, ডিসেম্বর মাস থেকে আরও ... Read More »

ভোটের ফল যা হয় আমরা মেনে নেব : প্রধানমন্ত্রী

ভোটের ফল যা হয় আমরা মেনে নেব, তা আওয়ামী লীগ মেনে নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সকাল আটটায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা। সে সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে এ মন্তব্য করেন শেখ হাসিনা।এ সময় তার সঙ্গে বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন। ভোট দেওয়া শেষে ... Read More »

সারা দেশে ভোটগ্রহণ শুরু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ রবিবার সকাল আটটা থেকে সারা দেশে ভোটের উৎসব শুরু হয়েছে। কোন রাজনৈতিক দল বা জোট সরকার গঠন করবে তা নির্ধারিত হবে আজ। আজ ৩০ ডিসেম্বর, রবিবার সকাল থেকেই ভোটারদের বিভিন্ন কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। ৮টা  থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে দেশের ২৯৯টি আসনের প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ। দেশের মোট ... Read More »

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। আজ রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি কথা বলেন। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনের (তেজগাঁও, শেরেবাংলা ও রমনা আংশিক) প্রার্থী তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা মতে, সারাদেশে এখন ... Read More »

বিজয়ের ব্যাপারে আশাবাদী হিরো আলম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট দিয়েছেন বগুড়ার আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)। এ সময় সুষ্ঠু ভোট হলে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনি।আজ রবিবার সকালে ভোট দেয়ার পর উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, এমনিতে সমস্যা নেই। ভোট চলছে। কোথাও কোথাও পোলিং এজেন্টদের বের করে দেয়ার কথা শুনছেন। তবে সুষ্ঠু নির্বাচন ... Read More »

মির্জাপুরে একই কেন্দ্রে ভোট দিলেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের মো. একাব্বর হোসেন ও বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী সদরের মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। রবিবার সকাল একটায় কেন্দ্রের প্রথম ভোট দেন টানা তিনবারের এমপি একাব্বর হোসেন।  সকাল নয়টার দিকে বিএনপির প্রার্থী দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীও তার নিজের ভোট দেন।রবিবার সকাল থেকেই ভোটারদের ... Read More »

নৌকা মার্কা বড় জয়ের পথে : জয়

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয়ের ব্যাপারে দৃঢ় আশা প্রকাশ করে শান্তিপূর্ণ ও সফল নির্বাচন অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন,  আমার আওয়ামী লীগের ভাই ও বোনেরা, একটি শান্তিপূর্ণ ও সফল নির্বাচন নিশ্চিত করাই আপনাদের মূল দায়িত্ব। জয় আশঙ্কা প্রকাশ করে বলেন, বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টি, ভোট কেন্দ্র দখল ... Read More »

মতিয়া চৌধুরী ভোট দিলেন

শেরপুর-২ আসনের নকলা উপজেলায় বানেশ্বর্দীর শ্বশুরবাড়ীর এলাকায় বানেশ্বর্দী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেছেন নৌকার প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ৩০ ডিসেম্বর রবিবার সকাল নয়টায় সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটি প্রদান করেন।ভোট প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের নিকট নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে মতিয়া চৌধুরী বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে। ফলাফল না মানার কোনো কারণ নেই। যারা ফলাফল মানবে ... Read More »

Scroll To Top